বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৪:৫৬ পিএম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন-২০২৫ জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, এবং প্রধান বক্তা ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আব্দুল করিম হাওলাদারকে সভাপতি এবং মো. রাজন শিকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথিরা ছিলেন— বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, রহমতপুর ইউনিয়ন বিএনপির নেতা মহসিন উদ্দিন শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল-আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আসিফ সিকদার, রহমতপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মিন্টু।

সম্মেলনের বক্তারা বলেন, তৃণমূল বিএনপিকে শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন।

ইএইচ