নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেবীগঞ্জে বিক্ষোভ মিছিল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ০৯:২৬ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি বিপ্লবী নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদ দেবীগঞ্জ শাখা।

শনিবার রাত ৮টায় পৌর শহরের বিজয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নুরুল হক নুর দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার ওপর হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মিছিলে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আফতাব আলম ভূঁইয়া, পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মামুন ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজেদুল ইসলাম ইমু প্রমুখ।

ইএইচ