ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম.এ. মজিদ।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর সংলগ্ন স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এম. শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র করা হলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে তাদের অবস্থান থেকে সাধারণ জনগণের কাছে গিয়ে কাজ করার আহ্বান জানান।
ইএইচ