জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী ব্যাপক চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। গত মে মাসে পুরো উপজেলাজুড়ে পরিচালিত এসব অভিযানে ২১ জন মাদক কারবারি ও সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য তুলে ধরেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, মাসব্যাপী অভিযানে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে ২২৯ পিস নিষিদ্ধ ট্রামাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে মাদক বিক্রির সঙ্গে সরাসরি জড়িত আটজনের বিরুদ্ধে আটটি মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এছাড়া মাদকের বিষাক্ত ছোবলে আক্রান্ত ১৩ জন সেবনকারীকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এলাকার যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
এএন