মাগুরায় গাঁজা ও চোরাই মোটরসাইকেল উদ্ধার: পুলিশ সুপারের পুরস্কার প্রদান

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:৪৩ পিএম

মাগুরায় মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযানে সাফল্যের জন্য দুই পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।

মাগুরা থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই মো. কামরুজ্জামান (নিরস্ত্র) ৪ কেজি গাঁজা উদ্ধার করেন। 

অন্যদিকে মাগুরা সদর থানায় কর্মরত এসআই লিটন কর অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন।

এ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. মিরাজুল ইসলাম, পিপিএম।

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “মাদক ও চোরাই যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। যারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তাদের এভাবেই সম্মানিত করা হবে।”

ইএইচ