সাতকানিয়ায় মাদক কারবারি আটক

মোহাম্মদ বেলাল হোছাইন, চট্টগ্রাম (দক্ষিণ) প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০২:৪৬ পিএম

সাতকানিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে এগারোটায় বাজালিয়া থেকে কারবারি সমীরণ দাশকে (৬৫) আটক করে যৌথ বাহিনী। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. শামীম পারভেজ।

আটককৃত সমীরণ দাশ (৬৫) বাজালিয়া ইউনিয়নের কুমার পাড়ার মৃত মনমোহন দাশের পুত্র।

আটকের সময় তার কাছে ৭ লিটার বাংলা মদ, ১৫ গ্রাম গাজা, ৪ পিস ইয়াবা, নগদ ৪৪২৯৭ টাকা, ৪ লক্ষ টাকার ১টি ও ২ লক্ষ টাকার ১টি চেক এবং ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়া গেছে বলে সাতকানিয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে।

সূত্র আরও জানায়, আটককৃতকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

বর্তমানে মাদকবিরোধী চোরাকারবার প্রতিরোধে সাতকানিয়া আর্মি ক্যাম্প কর্তৃক প্রতিরাতে একবার চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে রোডে ভ্রাম্যমাণু অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।

ইএইচ