মৌলভীবাজারের বড়লেখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সীমান্তবর্তী শাহবাজপুর পাল্লাতল বনশ্রী আশ্রয় প্রকল্প পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার মুক্তিযোদ্ধাদের মাঝে হুইলচেয়ার ও সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।
পৃথক দুটি অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি নছিব আলী, সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্যসচিব ও বিএনপি নেতা মুজিবুর রাজা চৌধুরী, ইকবাল হোসেন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হালিম আহমদসহ প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এম জি