ঈশ্বরগঞ্জে স্মার্টফোন না পেয়ে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৩৫ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার শিমরাইল গ্রামে স্মার্টফোন না দেওয়াকে কেন্দ্র করে ঋতু আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে স্থানীয় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

শনিবার সকালে পরিবারের লোকজন রান্নাঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। 

পরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্মার্টফোন নিয়ে পারিবারিক দ্বন্দ্ব ও অভিমানের জেরেই কিশোরীটি আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।

ইএইচ