পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে পরিচিতি সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৫টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান আলম সিরাজসহ জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক রাব্বু। বিশেষ অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সদস্য সচিব আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, “কৃষকই দেশের চালিকাশক্তি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও কৃষি-বান্ধব নীতিমালা প্রণয়নে কৃষক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
ইএইচ