নওগাঁর মান্দা উপজেলার ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বাল্যবিবাহ রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ।
সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরীফ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি আখতার জাহান সাথী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, শাহাপুর ডি এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য মো. গোলাম সরোয়ার স্বপন, ছোটমুল্লুক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন সরদার, সহকারী শিক্ষক মকবুল হোসেন (জীববিজ্ঞান), আবু বক্কর সিদ্দিক (ইংরেজি), জালাল উদ্দিন (ব্যবসায় শিক্ষা), বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কালিকাপুর ইউপি সভাপতি কছিম উদ্দিন শাহ, ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলীসহ অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই মেয়েদের শিক্ষায় অগ্রাধিকার দিতে হবে। মেয়েরা সমাজের বোঝা নয়, তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সবাইকে বাল্যবিবাহ থেকে বিরত থাকতে হবে।”
ইএইচ