টঙ্গীর হাজী মাজারবস্তিতে জিএমপির মাদকবিরোধী অভিযান, আটক ৪০

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ১২:০০ পিএম

গাজীপুরের টঙ্গীর হাজী মাজারবস্তিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৭০ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে হাজী মাজারবস্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় ২৭০ গ্রাম হেরোইন ও ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদকসেবনের অভিযোগে ৪০ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এম জি