কালিয়াকৈরে হত্যা মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৩ এএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য  জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি তিনি। পাশাপাশি তিনি ফুলবাড়িয়া ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃত জয়নাল মিয়া (৪৫) উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের পাপুরিয়াচালা গ্রামের তসিম উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জোবায়ের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেএইচআর