জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে পরিষদে প্যানেল চেয়ারম্যান,ইউপি সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতে আনুষ্ঠানিকভাবে জনগণের সেবা প্রদানের জন্য দায়িত্ব নেন।
প্যানেল চেয়ারম্যান আক্তারুজ্জামান মাসুদ পরিচালনায় বক্তব্য রাখেন মেষ্টা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ মাস্টার, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম ফারাজি সরকার সম্রাট, ইউনিয়ন জামায়াতে সভাপতি আলিফ হোসে, বৈষম্য ও ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মীর এখলাস, জেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন জনি,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু।
এসময় উপস্থিত ছিলেন মেষ্টা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য/ সাধারণ সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেএইচআর