সন্দ্বীপে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৪:৫০ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই দিনের অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ৪০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার আজিমপুর থেকে মামুন মাহমুদ (৪৬) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে র‌্যাব-৭, কোস্ট গার্ড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের অভিযানে ১৮ পিস ইয়াবাসহ আবু তৈয়ব (২৬) কে গ্রেফতার করা হয়। ২২ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজার ঘটনায় মো. ফারুকের (৪০) বিরুদ্ধে মামলা হলেও তিনি পলাতক। 
 
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামজুড়ে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

জেএইচআর