পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে পাহাড়ের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাইনী বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হওয়া বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সদস্যরা বাজারে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ সম্পন্ন করেছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে দুটি খাবার হোটেল, দুটি কুলিং কর্ণার, একটি মুদি দোকান এবং পেছনের বাসা-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাবে।
মাইনী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা প্রাথমিকভাবে জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সূর্য আলো চাকমা বলেন, “আগুন নিভানো কাজ শেষ হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি, তবে শীঘ্রই তা জানানো হবে।”
ইএইচ