পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নের জন্য সাত দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত বিভাগীয় সমাবেশের প্রস্তুতি হিসেবে বরিশাল বিভাগের সকল জেলার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে নগরীর আইডিইবি ভবনের সভাকক্ষে বরিশাল জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মো. মাহফুজুর আলম মিঠু’র সভাপতিত্বে এবং আইডিইবি বরগুনা জেলার সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলার ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. কাজী মুজিবুর রহমান, ভোলা জেলা আইডিইবি সভাপতি মো. ইউনুস, পটুয়াখালী জেলা সংগ্রাম কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কামাল হোসেন, বরিশাল জেলা আইডিইবি’র সদস্য সচিব মো. শাহিন মিয়া, পিরোজপুর জেলা সংগ্রাম কমিটির সদস্য সচিব সৈয়দ মো. মোহসিনুল ইসলাম, পটুয়াখালী জেলার আইডিইবি’র সাধারণ সম্পাদক পিন্টু তালুকদার এবং সদস্য সচিব মোহাম্মদ নাজমুল হাসান মুন্না।
এছাড়া বরিশাল আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আমির আজম, পিরোজপুর জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াদুদ হাওলাদার, পিরোজপুর জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার সার্বিক সহযোগিতায় ছিলেন বরিশাল আইডিইবি দপ্তর সম্পাদক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় সম্মেলনের আয়োজন করা হবে। এই সম্মেলনের মাধ্যমে নতুন করে কঠোর আন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষণার পরিকল্পনা রয়েছে।
ইএইচ