সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

ইয়ামিন হাসান, সাঘাটা প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১২:৩৪ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের নিয়ে “সাঘাটা খাদ্যবান্ধব ডিলার এসোসিয়েশন” গঠন এবং ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর যোগীপাড়া মোড়ে অস্থায়ী কার্যালয়ে ডিলার শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন ডিলার ওমর আলী, শামীম মণ্ডল, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুল ইসলাম চুন্নু, রঞ্জু মিয়া প্রমুখ।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য শওকত মির্জা রোস্তমকে সভাপতি, শামীম মণ্ডলকে সাধারণ সম্পাদক, আশরাফি আক্তারকে সাংগঠনিক সম্পাদক এবং শাপলা বেগমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া ওমর আলী, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, রঞ্জু মিয়া ও রফিকউদ্দৌলাকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করে মোট ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মাহফুজা বেগম, শরিফুল আরিফিন, সহিদুল ইসলাম, আতাউর রহমান, শাহিন আলম, আমিনুল ইসলাম, আহসানুল হাফিজ, শাহানা বেগম, একরামুল হোসেন, আলী হোসেন ও ইতি বেগম।

ইএইচ