কুষ্টিয়ার ভেড়ামারায় আইনশৃঙ্খলা কমিটি ও দুর্গাপূজা উদযাপন কমিটির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
তিনি আগষ্ট মাসে উপজেলায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ওপর আলোচনা করেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভেড়ামারা উপজেলার ১৭টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। পূজা মণ্ডপগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন ইউএনও।
সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক কবির আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নাজবিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর জাব্বার, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের প্রভাষক জিয়ারুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মার্জিয়া খানম, উপজেলা বন কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ইএইচ