পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বোডিং পাড়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা।
শুক্রবার বিকালে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর ব্যাপক অংশগ্রহণে এ খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদেরী কিবরিয়া রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান আকাশ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন পাটোয়ারী এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ডালিম ইসলাম প্রমুখ।
ফাইনাল খেলায় ‘বিনোদনের বন্ধু’ দল প্রথমে ব্যাট করে ১০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ‘ফ্যালকন এরিয়া’ দল ৫ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে ম্যাচ জিতে নেয়।
খেলা শেষে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দলের হাতে ৮ হাজার টাকা এবং রানার্স-আপ দলের হাতে ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে ক্রীড়া চর্চার মাধ্যমে সুস্থ ও সক্রিয় সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
ইএইচ