ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠনের প্রত্যয়ে আয়োজন করা হয়েছে শান্তি ও সম্প্রীতি অলিম্পিয়াড।
শনিবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এই আয়োজন করে।
অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানভিত্তিক ৫০ নম্বরের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জনকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
এছাড়া অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
ওয়াইপিএজি’র উপজেলা কো-অর্ডিনেটর রাফসান আহমেদ রোমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ফিল্ড কো-অর্ডিনেটর আক্তারুজ্জামান, ঈশ্বরগঞ্জ গার্লস কলেজের প্রভাষক আইয়ুব আলী আনসারী, সুজন উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি অলক ঘোষ ছোটন, সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রাজু, কোশাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সদস্য উবায়দুল্লাহ রুমি এবং চরনিখলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল হক খোকা।
জেএইচআর