৭৫ পেরিয়ে ৭৬ বর্ষে পা রাখলেন দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন।
শনিবার তার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে সকল উপজেলা প্রতিনিধিদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ ভাবে দিনটি পালন করা হয়।
আমার সংবাদের দেবহাটা উপজেলা প্রতিনিধি এমএ মামুনের সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও নৌকা ভ্রমণ করা হয়। পরে প্রতিনিধিদের একই কালালের গেঞ্জি পরিহিত সুসজ্জিত পরিবেশে বেলুন ও ফেস্টুন সহ বিভিন্ন মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কেক কাটা হয় এবং তার দীর্ঘায়ু কামনা করা হয়। একইসাথে জেলা প্রতিনিধি আমার সংবাদ ও ডেইলি পোস্টের লোগো সম্বলিত চাবির রিং প্রজ্বলনের উপজেলা প্রতিনিধিদেরকে উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন, আশাশুনি উপজেলা প্রতিনিধি এমএম নুর আলম, ডেইলি পোস্ট পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি শেখ আশিকুর রহমান, তালা উপজেলা প্রতিনিধি আজমল হোসেন জুয়েল, দেবহাটা উপজেলা প্রতিনিধি সোহাগ রানা ফেরদৌস সহ সাংবাদিক কাজী নাসির উদ্দীনের সহধর্মিণী ও সুধীজন।
অনুষ্ঠানে কাজী নাসির উদ্দীন বলেন, উপজেলা প্রতিনিধিগণ আকষ্মিক ভাবে আমার জন্মদিন পালন করেছে। আমি তাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আমি মনে করি সারাদেশে জেলা প্রতিনিধির সাথে উপজেলা প্রতিনিধিদের এমন সুসম্পর্ক থাকা উচিত।
জেএইচআর