ঋতুপর্ণার মায়ের ক্যানসার চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার অনুদান

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:৫৫ পিএম

জাতীয় নারী ফুটবল দলের স্বনামধন্য খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের ক্যানসার চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

সোমবার বিকাল ৪টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ঋতুপর্ণার বড় বোন পাম্পি চাকমার হাতে চেক তুলে দেন।

জেলা প্রশাসক বলেন, “ঋতুপর্ণা একজন কৃতি নারী ফুটবলার এবং আমাদের দেশের গর্ব। সে দেশের জন্য সুনাম কুড়িয়ে যাচ্ছেন। তার মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। শুরু থেকেই আমরা ঋতুপর্ণার পরিবারের পাশে আছি। মা’য়ের চিকিৎসায় কোনো সমস্যা না হয়, এজন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই অর্থনৈতিক সহায়তা প্রদান করা হলো।”

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং এনডি সি এস এম মান্না উপস্থিত ছিলেন।

ইএইচ