বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা, অনুদান প্রদান ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছে উপজেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, দপ্তর সম্পাদক ফজল হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, মনিরুজ্জামান, কামরুজ্জামান ভূইয়া মাসুম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, কাচপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমেন খান।
অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের পর উপজেলার ৩৫টি পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করেন আজহারুল ইসলাম মান্নান।
ইএইচ