নেত্রকোণার কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় মনোযোগী কিনা, সময় কীভাবে ব্যয় করছে—এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব যেমন শিক্ষকের, তেমনি অভিভাবকেরও সমান দায়িত্ব রয়েছে। আজকের শিশুরাই আগামী দিনে দেশ বিনির্মাণের কারিগর।”
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এবং এডহক কমিটির অভিভাবক সদস্য শাফায়েত আহমেদ।
কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন—কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক প্রমুখ।
ইএইচ