পিআরসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৪:৩২ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা জামায়াত একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। 

এতে আরও বক্তব্য দেন— জেলা নায়েবে আমীর আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী সগির আহমদ এবং শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। তাই জুলাই সনদ বাস্তবায়ন করে আগামী ফেব্রুয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্রীয়ভাবে ঘোষিত ৫ দফা দাবি মানতে হবে। 

সমাবেশ থেকে জানানো হয়, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ইএইচ