দেবীগঞ্জে সনদ বাস্তবায়ন ও পিআর ভোটের দাবিতে বিক্ষোভ

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৭:৩৫ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় দেবীগঞ্জ বিজয় চত্বরে জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়ে আলোচনা সভা করেন। 

প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-২ আসনের মনোনীত প্রার্থী শফিউল্লাহ সুফি। সভার সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসুনিয়া। 

এছাড়া উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল বাছেদ ও সেক্রেটারি বেলাল হোসেন।

শফিউল্লাহ সুফি বক্তৃতায় বলেন, “দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে অবিলম্বে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশের সংকট সমাধান সম্ভব নয়। জনগণের ঐক্যই আমাদের শক্তি, এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।”

সভা শেষে বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ইএইচ