নীলফামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা শাখার আয়োজনে তিন দফা দাবিতে গণ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম হাছিবুল ইসলাম।
তিনি বলেন, "পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন গ্রহণ করব না। পিআর পদ্ধতির দাবি ইতিমধ্যেই ২০০৮ সালে জানিয়েছিলাম।"
এছাড়া তিনি আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে নীলফামারীকে আধুনিক জেলায় রূপান্তরিত করবেন। সমাবেশে তিনি ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একসাথে কাজ করার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা সভাপতি মুহাম্মদ ইয়াছিন আলী, জেলা সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, সহ সভাপতি জাতীয় ওলামা মাশায়েখ হাফেজ মাওলানা আশিকুর রহমান আশরাফী, সহকারী সম্পাদক হাফেজ মাওলানা ছগীর আলম, জাতীয় শিক্ষক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, পৌর শাখা সভাপতি সজিব আনোয়ার চৌধুরী, ইসলামী যুব আন্দোলন যুব শাখার সভাপতি মুহাম্মদ মামুন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ লুতফর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা আনিছুর রহমান, ছদর দ্বীনি সংগঠন মাওলানা আব্দুল কাদের, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ জাকারিয়া হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলন সদর উপজেলা শাখার নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল পরিচালনা করেন।
ইএইচ