নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সালাউদ্দিন সালাম সভাপতি এবং মিজানুর রহমান মাহবুব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. সারোয়ার পারভেজ (বাবু) এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন সালামকে সভাপতি এবং মুভি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মাহবুবকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মো. সারোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক মো. শফিকুল হক খান মিল্কি স্বাক্ষরিত প্যাডে এই কমিটি অনুমোদন পেয়েছে।
এর আগে, গত ২৩ সেপ্টেম্বর একাধিক কারণে পূর্বের কমিটি বাতিল করা হয়েছিল। নতুন কমিটি অনুমোদনের সঙ্গে জেলা কমিটি আগামী এক মাসের মধ্যে উপজেলা কমিটির পূর্ণ কমিটি গঠন করে জেলা বরাবর প্রেরণের নির্দেশ দিয়েছে।
ইএইচ