দিনাজপুর পৌরসভার নতুন গার্বেজ ভ্যানের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি  প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৫০ পিএম

দিনাজপুর পৌরসভায় নতুন গার্বেজ ভ্যান ও গার্ডেন কার্টের সংযোজন করায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় দৃশ্যমান উন্নয়ন হবে। দিনাজপুরে ২৫টি গার্বেজ ভ্যান ও ১৮টি  শুভ উদ্‌বোধন করা হয়।

শনিবার দিনাজপুর পৌরসভা পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সেবাকে আরও গতিশীল ও উন্নত করার লক্ষ্যে নতুন ২৫টি গার্বেজ ভ্যান এবং ১৮টি গার্ডেন কার্ট তাদের বহরে যুক্ত করেছে। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব নতুন যানবাহনের শুভ উদ্‌বোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম। 

পৌরসভা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মিনারুল ইসলাম, পানি তত্ত্বাবধায় তফাজ্জল হোসেন, স্টোর কিপার মজিবর রহমান বাচ্চু, একাউন্ট রায়হান হোসেন সহো কারি, আব্দুর রাজাক, বাজার পরিদর্শক বকুল, খকেদনাত সহো কারি হিসাব রক্ষক মিজানুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনই ময়লা সংগ্রহের কাজে ব্যবহৃত এই ভ্যানগুলো একেবারেই নতুন। পাশাপাশি, ময়লা হাতে বহনের জন্য ব্যবহৃত দুই চাকার ট্রলিও আনা হয়েছে প্রায় ২০-২৫টি। এর ফলে শহরে ময়লা সংগ্রহ ও পরিবহনে গতি বেড়েছে এবং জনগণও পাচ্ছেন সরাসরি সুবিধা।

স্থানীয়রা জানান, পৌরসভা এলাকায় এখন পরিচ্ছন্নতা আরও বেশি দৃশ্যমান হচ্ছে। বাজার ও প্রধান সড়কের পাশে ময়লা ফেলার জায়গাগুলো নিয়মিত পরিষ্কার হওয়ায় দুর্গন্ধও অনেকটা কমেছে।

প্রশাসক মো. রিয়াজ উদ্দিন একসাথে তিনটি দায়িত্ব দিনাজপুর পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপসচিব পালন করেও সর্বদা জনগণের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। তার এই কার্যকর পদক্ষেপে পৌরবাসী শহরের উন্নয়ন ও শৃঙ্খলা নিয়ে আশাবাদী।

স্থানীয়দের মতে, আগামী বাজেটে পৌরসভার স্থাপনা ও ভবনগুলোতেও নতুন সংস্কার কাজ হতে পারে। এতে শহরের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

জেএইচআর