ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৪:৫৯ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও সবজির বীজ দেওয়া হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। 

এ সময় উপজেলার ৬৬০ জন কৃষককে লাউ, বেগুন, শসা ও মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজির বীজ ও সার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান। 

আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া তাসনিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম।

কৃষি কর্মকর্তারা জানান, কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করতে সার ও বীজ বিতরণের পাশাপাশি মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ইএইচ