পুলিশ সুপারের সঙ্গে রাঙামাটিতে অটোরিক্সা শ্রমিক ও সমবায় নেতাদের মতবিনিময়

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:৫৬ পিএম

সম্প্রীতি ও ঐক্য রক্ষায় রাঙামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ও পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভায় পুলিশ সুপার বলেন, “রাঙামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছে কেবল রাঙামাটিবাসী। কোনো গুজব, কোনো উস্কানি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে পারবে না। সাধারণ জনগণ পুলিশকে সহযোগিতা করলে রাঙামাটিকে বাংলাদেশের সম্প্রীতির মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সম্প্রীতি রক্ষায় রাঙামাটি জেলা পুলিশ সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।”

পুলিশ সুপার আরও আহ্বান জানান, কোনো গুজব বা সন্দেহজনক কার্যকলাপ দেখলে দেরি না করে সঙ্গে সঙ্গে রাঙামাটি জেলা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।

ইএইচ