মৌলভীবাজারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ে মিডিয়া কর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিসের ইপিআই হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক গাজী শরীফা ইয়াছমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম ও ইউনিসেফের সিলেট প্রতিনিধি ডা. নভো.জ্যোতি দেব।
টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।
ইএইচ