চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সদ্য প্রবাস ফেরত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জসিম উদ্দিন (৩২)। তিনি ওই এলাকার মরহুম নুরুল আলম বৈদ্যের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রবাস জীবন শেষ করে দেশে ফিরেছিলেন জসিম উদ্দিন। বুধবার নিজ বাড়ির পাশে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল আনোয়ার জানান, “জসিম উদ্দিনের মৃত্যু একটি দুর্ঘটনাজনিত ঘটনা। প্রাথমিক তদন্তে কোনো অপরাধমূলক পরিস্থিতি দেখা যায়নি। নিহতের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ