বিএনপি বরগুনা জেলা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে বেতাগীতে সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ১২:১৩ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বরগুনা জেলা আহ্বায়ক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে বেতাগী উপজেলা বিএনপি।  

সোমবার বিকেল চারটায় বেতাগী ডাকবাংলো মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার এবং সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন।

বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক, সাংগঠনিক সম্পাদক জাফরুল হাসান জাফর, মো. রেজবুল কবিরসহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।  

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত জেলা নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন বেতাগী উপজেলার নেতা-কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বেতাগী উপজেলা বিএনপির আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেএইচআর