কোনাবাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ নাটোর থেকে উদ্ধার

অজয় সরকার ঝুটন, কোনাবাড়ি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৫:২০ পিএম

গাজীপুর মহানগীর কোনাবাড়ি থেকে নিখোঁজ গৃহবধূ মিতা খাতুনকে (৩০) তথ্য প্রযুক্তির সাহায্যে নাটোরের বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

উদ্ধার হওয়া গৃহবধূ মিতা খাতুন কোনাবাড়ি থানাধীন নীলনগর হাউজিং এলাকায় স্বামী ইদ্রিস আলীর সঙ্গে বসবাস করতেন।

গত ৩০ সেপ্টেম্বর কোনাবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে তার স্বামী বাদী হয়ে ওই দিন রাতে কোনাবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক তাইম উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে নাটোর জেলার বড়াইগ্রাম থানার রামাগাড়ি এলাকা থেকে মিতা খাতুনকে (৩০) সোমবার দিবাগত রাতে উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

ইএইচ