নরসিংদীর পলাশে কৃষি সমৃদ্ধি বাড়াতে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:০৪ পিএম

নরসিংদীর পলাশে কৃষি সমৃদ্ধি বাড়াতে ২০২৫-২৬ অর্থবছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় বসতবাড়িতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন ও নিরাপদ সবজি উৎপাদন কৌশল শীর্ষক দুই দিনব্যাপী (০২) ত্রিশজন কৃষক-কৃষাণীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। 

পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুব্রত কান্তি দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. ইমতিয়াজ আলম। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. সালেহউদ্দিন ও শারমিন আক্তার প্রমুখ।

ইএইচ