কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে ধ্বংস চোলাই মদের সরঞ্জাম, নারীসহ গ্রেপ্তার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৪:৪৬ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ তৈরির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদ, কাঁচামাল ও তৈরির সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়।

বুধবার সকালে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ টিম।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে এবং মদ তৈরির সরঞ্জাম ধ্বংস করে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মাদকবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচআর