দীঘিনালায় কঠিন চীবরদান উপলক্ষে বিহার পরিদর্শন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:২৯ পিএম

দীঘিনালায় কঠিন চীবরদান উপলক্ষে বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এবং খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল ১১টায় তারা দীঘিনালা উপজেলার বোয়াখালী সার্বজনীন শালবন বৌদ্ধ বিহার, দীঘিনালা বনবিহার এবং কামাকুছড়া ধর্মাংকুর ধলাইমা বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে তারা বিহারের ভান্তেদের সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে কথা বলেন।

এ ময় অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, "কঠিন চীবরদান শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পালনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দীঘিনালা ওসিকে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।"

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো. জাকারিয়া এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা।

উল্লেখ্য, দীঘিনালা উপজেলায় এবছর ৮টি বন বিহার ও ৩৯টি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব পালিত হবে।

ইএইচ