নরসিংদীর পলাশে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৫:৩৪ পিএম

নরসিংদীর পলাশে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় লাবন মিয়া ও রানা মিয়া নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, কিছু প্রসাধনী ও জামাকাপড়সহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।

বুধবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত লাবন মিয়া ওই গ্রামের নয়ন মিয়ার ছেলে এবং রানা মিয়া একই গ্রামের মোন্তা মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে ডাঙ্গার ইসলামপাড়া গ্রামের সুলাইমান নামে এক প্রবাস ফেরত যুবকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় যোগাযোগ করলে পুলিশ চোর সন্দেহে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করলে মালামালসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পলাশ থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে।

ইএইচ