কালুখালীতে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালতে তিন জেলের কারাদণ্ড

রাকিবুল ইসলাম, কালুখালী (রাজবাড়ী) প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৬:০২ পিএম

রাজবাড়ীর কালুখালীতে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করার দায়ে তিন জেলেকে ভ্রাম্যমান আদালতে ২১ দিন করে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক, কালুখালী থানার এসআই মো. জাকির হোসেনসহ থানা পুলিশের একটি টিম।

মোবাইল কোর্টে জব্দকৃত ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে।

কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ