রাঙামাটির নানিয়ারচরে সাম্প্রতিক ঝড়ের কারণে নৌকা ডুবির ঘটনায় নিহত ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। প্র
তিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং দুর্ঘটনায় বেঁচে যাওয়া চারজনকে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
‘সমন্বিত উদ্যোগে দুর্যোগ প্রতিরোধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নানিয়ারচরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে এই আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেনজির আলম সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইএইচ