গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
সভায় উপজেলার সাম্প্রতিক ও আলোচিত বিভিন্ন ঘটনা পর্যালোচনা করা হয়। পাশাপাশি জুয়া, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, মাদক ব্যবসা ও সেবনের বিস্তার, ডলার চক্র, চুরি, ডাকাতি, বাল্যবিয়ে, জনদুর্ভোগ, কৃষি সমস্যা, এনথ্রাক্সসহ নানা সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে সকলের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
ইএইচ