পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আলী হাসান, জয়পুরহাট প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০৮:২৮ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধভাবে ওষুধ রাখার দায়ে দুইটি ফার্মেসিকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।

জানানো হয়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে তিনি বিভিন্ন দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স নিউ খোদেজা ফার্মেসিতে অবৈধভাবে ওষুধ রাখার দায়ে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর ধারা অনুযায়ী দুই হাজার টাকা এবং নাহার ফার্মেসিকে দুই হাজার টাকাসহ মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভারপ্রাপ্ত ড্রাগস সুপার তোফায়েল আহমেদ, এসআই নুর ইসলাম, অফিস সহকারী শহিদুল ইসলাম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সর্তক করা হয়েছে।

ইএইচ