নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুরান টিপদী এলাকায় হীরা মিয়ার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি বসত ঘরসহ ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা ঘটে গতকাল রাত ৯টার দিকে।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁও ফায়ার সার্ভিস কর্মকর্তা জাহের চৌধুরী জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। অল্প সময়ের মধ্যে সরকারিভাবে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
ইএইচ