ঈশ্বরগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৪:৫৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক চিকিৎসকের বাড়ির আমগাছে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। 

নিহতের নাম মো. লাল মিয়া (৭২)। তিনি বৃশ্বনাথপুর উত্তরপাড়া বড়বাড়ির বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহকর্মী মাজেদা কাজ করতে এসে বাড়ির উঠোনের আমগাছে লাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং খবর পেয়ে নিহতের নাতি রায়হান মিয়া (১৯) ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, লাল মিয়া নিয়মিত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার কাছে চিকিৎসা নিতে যেতেন।

ডা. গোলাম মোস্তফা বলেন, “তিনি মাঝে মাঝে আমার কাছে চিকিৎসা নিতে আসতেন। ক্ষুধার্ত থাকলে তাকে খেতে দিতাম। এমন মৃত্যুর ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ