চৌগাছায় জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত

এম এ মান্নান, চৌগাছা (যশোর) প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৬:৫১ পিএম

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ।

প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের অন্যতম শুরা সদস্য, যশোর-৪ আসনে আগামী জাতীয় নির্বাচনের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নূরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ৩নং সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী চৌগাছা কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দীন, পৌর জামাতের সভাপতি মাওলানা আব্দুল খালেক, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা শাহ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নেতা চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আলা উদ্দীন, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পৌর যুব বিভাগের সভাপতি ইমরান হুসাইন, পৌর জামায়াতের নেতা কালিমুল্লাহ সিদ্দীক, মাওলানা ওসমান গনি, পাশাপোল জামাতের আমীর মাষ্টার কবীর উদ্দীন, মাওলানা আব্দুল কাদের, সকল ইউনিয়নের জামাতের আমীর, কর্মী, সমর্থক ও সুধীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে হবে এবং জামায়াতের সকল ন্যায্য দাবি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নির্বাচনে প্রত্যেক কর্মীকে পাহারাদারের ভুমিকা পালন করতে হবে। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক “দাড়িপাল্লা মার্কা” জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

ইএইচ