মুন্সীগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৫০ পিএম

মুন্সীগঞ্জে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে নারী ও শিশু অধিকার ফোরাম। 

সোমবার সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ৩১ দফার মধ্যে ২৪ দফায় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ নারীদের নিয়ে ছয়টি অঙ্গীকার নারীদের মাঝে পৌঁছে দিতে এসব লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠনের মুন্সীগঞ্জ শাখার সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

এ সময় নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে বিএনপির পদক্ষেপগুলো তুলে ধরে ধানের শীষ ভোট চাইতে এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে সেই বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। 

লিফলেট বিতরণকালে জেলা নারী ও শিশু অধিকার ফোরামের উপদেষ্টা মো. আরিফ উল ইসলাম, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ