ফেনী সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক দিবসে মোটরসাইকেল চালকদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জেল রোডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা।
এসময় সড়ক বিভাগের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মাহাতাব উদ্দিন রুমি, উপ-সহকারী প্রকৌশলী মো. শাহ আলম জীবন ও মুহাম্মদ আমজাদ হোসেনসহ জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ও বিআরটিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।
একটি হেলমেট শুধু আইন মেনে ব্যবহার করার কোনো বস্তু নয়, এটি জীবনের নিরাপত্তার প্রতীক।
তিনি সড়কে চলাচলের সময় হেলমেট ব্যবহার ও ট্রাফিক আইন মেনে চলার জন্য সকল মোটরসাইকেল চালকদের আহ্বান জানান।
জেএইচআর