বান্দরবানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আলমগীর সুমন, বান্দরবান প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৯:২৪ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বান্দরবানেও পালন করা হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সোমবার বিকালে জেলা যুবদলের বর্ণাঢ্য আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে বান্দরবান বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই যুবদল এখনো পর্যন্ত স্বগৌরবে বিএনপির সকল সাংগঠনিক কর্মকাণ্ড সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালন করে আসছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে না।

ইএইচ