ঘিওরে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ

বি.এম খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৫, ০৬:০৮ পিএম

মানিকগঞ্জের ঘিওরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এই প্রণোদনা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ গোলাম মোস্তফা খান, উপপরিচালক (শস্য), জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মশিউর রহমান এবং ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থ বছরে ঘিওর উপজেলায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৬শ’ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ এবং ৭০ জন কৃষককে খেসারির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ কর্মসূচি নিয়েছে সরকার।

ইএইচ